Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিবি ( টিউবারকিউলোসিস) ডে সোমবার আসানসোলের এসবি গরাই রোডের সুকান্ত ময়দানের আসানসোল টিবি হাসপাতালে পালিত হলো। এই দিবস উপলক্ষে এদিন আসানসোল টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি পরিচালিত টিবি হাসপাতালে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো। এর পাশাপাশি কিছু রোগীকে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে।উপস্থিত ছিলেন আসানসোল টিবি হাসপাতালের মেডিকেল অফিসার বা এমও ডাঃ অমিত কুমার দত্ত, লক্ষীকান্ত প্রামাণিক ও আসানসোল টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি সদস্য সোহেল আনোয়ারুল।আসানসোল টিবি হাসপাতাল ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির তরফে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত এই হাসপাতালে ২৫১২ জন রোগীর চিকিৎসা করা হয়েছে। নতুন করে ১৪ জন যক্ষ্মা রোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের চিকিৎসা আসানসোল টিবি হাসপাতালে চলছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation কয়লাখনি এলাকা পুনর্বাসন প্রকল্প ” রানিগঞ্জ মাস্টার প্ল্যান ” বাস্তবায়নে দেরী / দলের রাজ্যসভার সাংসদের প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ অগ্নিমিত্রা পালের…………… আসানসোল, কুলটির নিষিদ্ধ পল্লীতে মাদক সহ পাকড়াও এক, পুলিশের ভূমিকায় ক্ষোভ বাসিন্দাদের, সরব তৃনমুল নেতা………… কুলটি,