Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:—আসানসোলের রেলপারের ডিপোপাড়ায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার সিনিয়র সিটিজেন বা প্রবীণ মহিলা এবং পুরুষদের জন্য একটি রোড রেসের আয়োজন করা হয় । এই উপলক্ষে, ঐ এলাকার বলতে গেলে সমস্ত প্রবীণ মানুষেরা উপস্থিত ছিলেন। আসানসোল চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ফ্ল্যাগ অফ করে রোডরেসের সূচনা করেন। তিনি বলেন, এই সংগঠনটি যেভাবে প্রবীণদের নিয়ে কাজ করছে এবং এই প্রবীণরা অবসর গ্রহণের পরেও যেভাবে সক্রিয়, তাতে অনেক উৎসাহ পাওয়া যায়।তিনি আরো বলেন, বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সেজন্য এ ধরনের রোডরেস খুবই গুরুত্বপূর্ণ। প্রবীণরা এক কিলোমিটারের রোডরেসে অংশ নিয়ে ডিপো পাড়ার আশেপাশের এলাকা ঘুরে তা শেষ করেন। অমরনাথ চট্টোপাধ্যায় এই রোড রেসে অংশ নেওয়া প্রবীণ ও উদ্যোক্তাদের প্রশংসা করেছেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation বার্নপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ইস্কো চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট / চ্যাম্পিয়ান পুলিশ এ্যাথলেটিক ক্লাব সকালে ডিআরএমের পরিদর্শন / সন্ধ্যা প্রয়াগরাজ যেতে আসানসোলে স্টেশনে মুম্বাইগামী ট্রেনে উঠতে লাগামছাড়া ভিড় / হিমশিম অবস্থা……