পাবলিক নিউজঃ আসানসোল:– দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের চার ছেলের শাহাদত দিবসকে ” বীর বাল দিবস ” হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে আসানসোলের বার্নপুরে একটি প্রভাতফেরি বেরোয়। বার্নপুর গুরুদ্বোয়ারা থেকে শুরু হওয়া এই প্রভাতফেরিতে আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা পুরোভাগে ছিলেন। এতে শিখ সম্প্রদায়ের শতাধিক মানুষেরা অংশ নেন। বার্নপুর গুরুদ্বোয়ারাতে শ্রদ্ধা নিবেদন করে এই প্রভাতফেরি বেরোয়। যা বার্নপুরের ত্রিবেণী মোড, স্টেশন রোড, বারি ময়দান, বার্নপুর বাসস্ট্যান্ড ও টাউনশিপ ঘুরে আবার গুরুদ্বোয়ারা এসে শেষ হয়। কি কারণে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়, তার তাৎপর্যতা তুলে ধরেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *