পাবলিক নিউজঃ আসানসোল :– বৈধ চালান ছাড়াই ভিন জেলা থেকে বাংলা সীমান্ত পার করে ঝাড়খণ্ডে আলু পাচার আটকালো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। মঙ্গলবার রাতে বারাবনি থানার পুলিশ বালিয়াপুর রোডে নজরদারি চালানোর সময় আলু বোঝাই একটি গাড়ি আটক করে। গাড়ির চালক শ্যামল রায় পুলিশকে এই আলু নিয়ে যাওয়ার জন্য যে চালান দরকার হয়, তা দেখাতে পারেননি। ঐ গাড়িতে ৫০ কেজির ৫০০ টি আলুর বস্তা ছিলো। এরপর পুলিশ আলু সহ গাড়িটিকে আটক করে। গ্রেফতার করা হয় গাড়ি চালককে।

পুলিশের এক আধিকারিক বলেন, এই আলু গড়বেতা থেকে আসছিলো। ধৃত গাড়ি চালক ঐ এলাকারই বাসিন্দা। বৈধ চালান ছাড়াই রুনাকুড়াঘাট পার করে এই আলু বেআইনি ভাবে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো।
বুধবার ধৃতকে সাতদিনের রিমান্ড চেয়ে আসানসোল আদালতে পেশ করে বারাবনি থানার পুলিশ। বিচারক ধৃতর জামিন নাকচ করে পুলিশের আবেদনের ভিত্তিতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *