Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:– ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিস ( আইএসএস) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থানাধিকারী আসানসোলের ইসমাইলের বাসিন্দা সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। ২৫ ডিসেম্বর বড়দিনে তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানালো ” আসানসোল মেরিনার্স “। সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর বাবা, মা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই সংগঠনের সদস্যরা তাকে সম্মান জানান।সংগঠনের তরফে বলা হয়েছে , তোমার এই সাফল্যে আমরা আসানসোল মেরিনার্স পরিবার তথা আসানসোলবাসী হিসেবে গর্বিত এবং আনন্দিত। জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করে এক সম্ভাবনার দ্বারদেশে উপনীত হয়েছো। এখান থেকে শুরু হবে তোমার এক নতুন যাত্রা। তোমার আগামী দিনে যাত্রা পথ কুসুমাস্তীর্ণ হোক এই কামনা রইলো। তোমাকে আমাদের সকলের পক্ষ থেকে অকৃত্রিম ভালবাসা ও অভিনন্দন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation বড়দিনের আনন্দে মাতলো আসানসোল / আলোয় সাজলো গীর্জা, পিকনিক স্পটে ভিড় বৈধ চালান ছাড়াই ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা / ৫০০ বস্তা আলু সহ গাড়ি আটকালো বারাবনি পুলিশ, ধৃত চালক