Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares মনোজ শর্মা /জামুরিয়া গত ১৩ আগষ্ট জামুড়িয়া সেখ পুরের বাসিন্দা শিবু টুডু নামে এক শ্রমিক জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের কেলেস্টার স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ বিকেলে মারা যায়। এর পরেই পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত ৯ টা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় ১২ ঘন্টার মৃতদেহ রাখার পরেও কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কোনো কথা বলেনি। এর আগেও ২০২০ সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক শ্রমিক। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজে নিয়োগ করা হয় নি। তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাব। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো। কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।