Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল :– বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। আসানসোলের বারাবনি থানার কাঁঠালতলা স্টেশন পাড়ার কাছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বারাবনি থানার পানুরিয়ার মেটালার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম অক্ষয় বাউরি (২৬)। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ মোটরসাইকেল নিয়ে আসানসোল থেকে বারাবনির দিকে যাচ্ছিলেন বারাবনির বাসিন্দা অক্ষয় বাউরি। সেই সময় বারাবনির কাঁঠালতলা স্টেশন পাড়ার কাছে একটি বালি বোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে। তাতে মোটরবাইক চালক গুরুতর জখম হয়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাকে উদ্ধার করে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে মৃত মোটরবাইক চালকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তায় বালি বোঝাই ট্রাকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে। তারা অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তায় লাইটের অভাব এবং ট্রাকের বেপরোয়া চালানোর জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ধাক্কা মারা ট্রাকটির খোঁজ করা হচ্ছে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation পরিত্যক্ত খনি আবাসন খালি করার নোটিশে বিপাকে ৮০ টি পরিবার / পুনর্বাসনের দাবিতে ইসিএলের কাজোড়া এরিয়া অফিসে বিক্ষোভ, স্মারকলিপি লক্ষ্য ৪৯টি গ্রামের মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া / বার্নপুর আইএসপির উদ্যোগে চালু “আরোগ্য মিত্র”