Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল :– ইসিএলের পরিত্যক্ত আবাসন খালি করার নির্দেশ পেয়ে বিপাকে পড়েছে ৮০ টি পরিবার। পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে ঐ আবাসনে থাকা পরিবারগুলি। দাবির সমর্থনে বৃহস্পতিবার কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার হাতে স্মারকলিপি দেন তারা। জানা গেছে, ইসিএলের কাজোরা এরিয়ার বন্ধ থাকা মধুজোড় কোলিয়ারি বেসরকারি সংস্থার মাধ্যমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারজন্য ঐ কোলিয়ারির পরিত্যক্ত আবাসন গুলি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিএল। ইসিএলের এইসব পরিত্যক্ত আবাসন গুলিতে গত ৩০/ ৩৫ ধরে বসবাস করে প্রায় ৮০ টি পরিবার । দ্রুত আবাসন গুলি খালি করার নোটিশ পেয়ে বিপাকে পড়েছে পরিবারগুলি । তাই তারা পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন । কয়েকদিন আগে দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে তারা পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন। বৃহস্পতিবার একই দাবিতে আবাসকরা বিক্ষোভ দেখান ইসিএলের কাজোড়া এরিয়া অফিসে। বিক্ষোভ শেষে পুনর্বাসনের দাবি তারা স্মারকলিপি তুলে দেন জেনারেল ম্যানেজারের হাতে। এই প্রসঙ্গে আবাসিক সঞ্জয় মন্ডল, বুলু রায় ও শম্পা রুইদাসরা বলেন, নিজের ঘরবাড়ি না থাকায় ৩০/৩৫ বছর ধরে পরিবার নিয়ে পরিত্যক্ত আবাসন গুলিতে বসবাস করছি। কেউ কোনদিন আবাসন ছেড়ে দিতে বলেনি। এখন আবাসন ছেড়ে দিতে বললে আমরা যাব কোথায় ? তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে। তারা আরো বলেন, আবাসন ছাড়তে আমাদের আপত্তি নেই। কিন্তু তার আগে আমাদের সবার জন্য আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা করলে আবাসন ছেড়ে দিতে রাজি আছি বলে জানান তারা। এই প্রসঙ্গে, কাজোড়া এরিয়া জেনারেল ম্যানেজারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অন্য এক আধিকারিক বলেন, ঐ লোকদের দাবি উচ্চতর আধিকারিকের কাছে পাঠানো হবে । বিষয়টি নিয়ে আমাদের কিছু করার নেই। এই ব্যাপারে যাদের সিদ্ধান্ত নেওয়ার কথা যেসব আধিকারিকদের, তারা তা নেবেন বলে জানান তিনি। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation ইসিএলের নতুন সিএমডি সতীশ ঝাঁ বারাবনির ঘটনা / বালি বোঝাই ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু