পাবলিক নিউজঃ বারাবানি:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে শনিবার ৩১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। আসানসোল দূর্গাপুর পুলিশের ” ফিরে পাওয়া ” শীর্ষক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সার্কেল ইন্সপেক্টর ( হিরাপুর) অশোক মহাপাত্র সিনহা, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়।এছাড়াও উপস্থিত ছিলেন এসআই শোভন সাহা, পিএসআই জিন্নাত আনসারি ও বিক্রম রায়। পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফোন নতুন করে হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই ৩১ জনই খুব খুশি। তারা বারাবনি থানার ওসি সহ পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। Post navigation কথা চাষীদের সঙ্গে / পান্ডবেশ্বরে সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয় / পান্ডবেশ্বরে নবনির্মিত আদিবাসী সাংস্কৃতিক ভবনের উদ্বোধন