Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজ পাণ্ডবেশ্বর লাউদোহা :- ইসিএল আবাসনে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকাতে ।বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়ালো এলাকাতে । শুক্রবার ঘটনাটি ঘটে লাউদোহা থানার বনগ্রাম নিউপিট কোলিয়ারির খনি আবাসনে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।শুক্রবার সকালে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার বনগ্রাম নিউপিট কোলিয়ারির খনি আবাসন এলাকাতে লাগল বিধ্বংসী আগুন । এদিন বেলা সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । স্থানীয় সূত্রে জানা যায় খনি সংস্থা ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার নিউ পিক কোলিয়ারি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে । খনি শ্রমিকরা ছাড়াও সেই আবাসন গুলিতে বসবাস করে বহিরাগতরাও বলে স্থানীয় সূত্রে খবর আবাসনের সামনে এক ব্যক্তির টায়ার মেরামতির দোকান রয়েছে । এদিন সেই দোকান থেকেই প্রথম আগুনের ধোয়া বের হতে দেখা যায় । পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আবাসনে । দ্রুত তা বিধ্বংসী আকার নেই । আগুনের শিখা আর কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা । ভয়ে আবাসন থেকে আবাসিকরা বেরিয়ে আসেন প্রাণ বাঁচাতে ।গৃহস্থের জিনিসপত্র বাঁচাতে অনেকেই আবাসন থেকে জিনিসপত্র বের করে নেন ।আবাসিক বিশাখা ডোম বলেন বাড়িতে রান্না করছিলাম হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে । প্রাণভয়ে আবাসিক রা বাঁচতে অনেকেই এলাকা ছাড়েন । স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান । কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসেনি । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । দীর্ঘক্ষণের চেষ্টাই তারা আগুন নিয়ন্ত্রণে আনে । কি কারনে আগুন লাগলো তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান একদম কল আধিকারিক Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation আসানসোলে রাজ্য পুলিশের এসটিএফের হানা / তিনটি পিস্তল সহ ধৃত ১ आसनसोल नगर निगम क्षेत्र में पानी की आपूर्ति को लेकर अजमेर विधान उपाध्याय के चेंबर में एक महत्वपूर्ण बैठक हुई