Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বাংলার ৭ টি বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হবার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভের পর রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বার করেন। আসানসোল শিল্পাঞ্চলের বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটন আই এন টি টি ইউ সির নেতা রাজু ওয়ালিয়ার নেতৃত্বে বিজয় মিছিল বার করা হয়। রাজু ওয়ালিয়া জানান পশ্চিম বাংলার জনগণ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যের উন্নতি কোন রাজনৈতিক দল করতে পারবে না, সিপিএম, বিজেপি ও কংগ্রেস চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাজিত করতে কিন্তু জনগণের রায় আবারও প্রমাণিত করলো তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ রাজ্যের উন্নয়ন করতে পারবে না। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ সিপিএম, কংগ্রেস এবং বিজেপির প্রার্থীদের পরাজিত করবে, বিজেপির মতো দেশকে লুঠ করা রাজনৈতিক দলের প্রার্থীদের জনগণ ছুঁড়ে ফেলে দেবে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के बाराबनी थाने के प्रभारी रहे मनोरंजन मंडल को सस्पेंड कर दिया गया है মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারীর পরে আসানসোলে পুরনিগমের পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার জমি মাফিয়া ৭ দিনের রিমান্ড