Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ পান্ডবেশ্বর:– পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার বৈদ্যনাথপুর পল্লীমঙ্গল উন্নয়ন কৃষি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সমবায় সমিতির জয়ী হয়েছেন নমিনিটেড সদস্য ১১ জন। এই সমবায় সমিতিতে ১১ জন সদস্যদের মধ্যে জয়ী হয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার পদ বোর্ড অফ ডিরেক্টর। জানা গেছে, তিনি বিগত ১৫ বছর ধরে এই সমবায় সমিতির সদস্য হিসেবে রয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, সমবায় মূলত প্রান্তিক এলাকায় সাধারণ মানুষের কৃষি ঋণ প্রদান করে। যার উদ্দেশ্য হলে সাধারণ মানুষকে আর সমৃদ্ধশালী করে তোলা। সমবায় থাকলেই উন্নয়ন সম্ভব। সমবায় হচ্ছে সমষ্টিগত উন্নয়ন। তাই পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর পল্লীমঙ্গল উন্নয়ন কৃষি সমবায় সমিতি প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। বিধায়ক বলেন, সাধারণ মানুষের পাশে সমবায়ের এই সদস্যরা সব সময় থাকবেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation বারাবনিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো কয়লা বোঝাই ডাম্পার ছট পুজোর প্রাক্কালে পান্ডবেশ্বরে ঘাট পরিদর্শনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী