Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল :–আসানসোলের বারাবনি থানার বারাবনি ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাপিস্টা ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায় একটি কয়লা বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ। ঘটনার খবর পেয়ে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা আইসিএমএলের খোলা মুখ খনির নিরাপত্তা রক্ষীর চলে আসেন ঘটনাস্থলে। তারা গোটা জায়গাটা ঘিরে ফেলেন। যাতে উল্টে যাওয়া ডাম্পার থেকে কোন ভাবে কয়লা চুরি না হয়। এরপর ডাম্পারের কেবিন থেকে চালক ও খালাসিকে বার করা হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, এদিন বেলা বারোটা নাগাদ কাপিস্টা ফুটবল গ্রাউন্ডের কাছে নতুন রাস্তা দিয়ে কয়লা বোঝাই ডাম্পারটি যাচ্ছিলো। আচমকাই সেটি উল্টে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্পিড বেশী থাকার জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation বাতিল চেকে জাল সই, আসানসোল পুরনিগমের ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ / মধ্যপ্রদেশ থেকে ধৃত দুই সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয় পাণ্ডবেশ্বরে/ বোর্ড অফ ডিরেক্টর পদে জয়ী বিধায়ক নরেন্দ্রনাথ