0Shares

পাবলিক নিউজঃ আসানসোল :–বাড়ি কুয়ো থেকে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হলো। শনিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের কুলটি থানার শীতলপুর বাউরি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম মোহন বাউরি (৩২)। এদিন দুপুরের আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলটির বাসিন্দা মোহন বাউরিকে শনিবার ভোরবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বাড়ির লোকেরা তাকে বাড়ির কুয়োর মধ্যে জলে মৃত অবস্থায় ভাসতে দেখেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, বাড়ির লোকেরা বলতে পারেননি যে, কি করে এই ঘটনা ঘটেছে। ঐ যুবক কি ভাবে কুয়োর মধ্যে পড়ে গেছে তা পরিষ্কার নয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
★★ বারাবনিতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু………. বারাবনি ও আসানসোল, ১৯ অক্টোবরঃ সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। আসানসোলের বারাবনি থানার পুঁচড়ার বাসিন্দা মৃত বৃদ্ধার নাম ময়না মাজি ( ৭৪)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়িতে থাকার সময় বারাবনির বাসিন্দা ময়না মাজিকে সাপে কামড়ায়। এরপর বাড়ির লোকেরা তাকে বারাবনিতে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *