Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ কাঁকসা:-কাঁকসার বনকাটি এলাকা থেকে অজয় নদের পাড় থেকে বেআইনিভাবে বালি তুলে নেওয়ার অভিযোগ উঠলো বালি মাফিয়াদের বিরুদ্ধে।শুক্রবার সকালে কাঁকসার বনকাটি গ্রামের বাসিন্দারা লক্ষ করেন বেশ কিছু বালি মাফিয়া ট্রাক্টরে করে অজয় নদের পাড় থেকে বালি তোলার কাজ করছে।পাশেই রয়েছে চাষের জমি।স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে বালি তোলার ফলে অজয় নদের পাড় ভেঙে গিয়ে চাষের জমি বর্ষা কালে ধসে যাচ্ছে।এই বিষয়ে আজ সকালে বাধা দিতে গেলে উল্টে তাদের হুমকির মুখে পড়তে হয়।চিত্ত মন্ডল নামের এক বাসিন্দা জানিয়েছেন যেখান থেকে অজয় নদের পাড়ের বালি কাটা হোচ্ছে পাশেই তার চাষের জমি রয়েছে।সেই জমি তার রেকর্ড করা জমি।বেআইনিভাবে বালি তুলে পাচার করার ফলে বর্ষার সময় তার জমি ধসে যেতে পারে।এই বিষয়ে তিনি কাঁকসা থানা ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোরে ভাতারের নাগরিক কমিটির উদ্যোগে সকাল থেকেই সারাদিনব্যাপী আরজি কর ঘটনায় প্রতীকী অনশন কর্মসূচি অমৃত ভারত স্টেশনের আওতায় ভারত বর্ষের বিভিন্ন স্টেশনের পাশাপাশি পানাগড় স্টেশন কেও সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে।