Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ কাঁকসা:-প্রতি বছরের মত এবছরও প্রথা মেনে মহা ধুমধামে কুমারী পুজোর আয়োজন করা হয় কাঁকসার দোমড়া রামকৃষ্ণ সেবাশ্রমে।বেলুর মঠের নিয়ম মেনেই এখানেও দুর্গাপুজোর আয়োজন করা হয়।সেই মত আজ সকালে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল।এদিন এই আশ্রমে কুমারী পূজা দেখতে কাঁকসা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এই কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান।এবছর কাঁকসা মনোজ পল্লীর বাসিন্দা প্রথম শ্রেণীর ছাত্রী অনন্যা চ্যাটার্জি কে কুমারী পূজা করা হয়।ভক্তরা জানিয়েছেন অনেকেরই ইচ্ছা থাকে বেলুর মঠে গিয়ে দুর্গাপুজো দেখার।কিন্তু ইচ্ছা থাকলে সেই আশা পূরণ হয় না।তাই কাঁকসা,দুর্গাপুর সহ আশেপাশের বহু মানুষ ভিড় করেন এই কুমারী পূজা দেখতে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation কুলটিতে ভোর ৩ টা থেকে আরম্ভ হয়েছে মহা অষ্টমীর পুজো, ভক্তের ঢল মন্দিরে মন্দিরে। প্রতি বছরের মত এবছরও কাঁকসার বিরুডিহা লাল বাবা আশ্রমে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়।