Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে আসানসোল পৌরনিগমের দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ডের জনগণকে শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ আসানসোল পৌরনিগমের আধিকারিক।আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান আসানসোল পৌরনিগমের সমস্ত ওয়ার্ডের নাগরিকদের শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। আসানসোল, বার্ণপুর, কুলটি, রাণীগঞ্জ এবং জামুড়ীয়া এলাকায় ট্যাবেলো এলাকাবাসীদের শুভেচ্ছা বার্তা জানাবে। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে এই ট্যাবেলো সমস্ত ওয়ার্ডে গিয়ে নাগরিকদের শুভেচ্ছা জানাবে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation পূজোর সময় আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির চালু করা হবে। বারাবনিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিবস পালিত হয়েছে।