0Shares

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:–গত শুক্রবার থেকে আসানসোল রাইফেল ক্লাবে  অষ্টম তম ইষ্ট জোন শুটিং প্রতিযোগিতা( রাইফেল এবং পিস্তল) শুভ উদ্বোধন করেছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। রবিবার প্রতিযোগিতার অন্তিম দিনে কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। আসানসোল রাইফেল ক্লাবের ভি কে ঢাল জানান আজ অন্তিম দিনে বিভিন্ন রাজ্যের রাইফেল এ্যাসোসিয়সনের সভাপতিরা উপস্থিত ছিলেন তিনি জানান ওয়েষ্ট বেঙ্গল রাইফেল এ্যাসোসিয়সনের সহসভাপতি এবং আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি হিসাবে তিনি উপস্থিত ছিলেন তাছাড়া ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়সনের গভর্নিং বডির সদস্য এ কে সেন, বিকাশ চক্রবর্তী, ঝাড়খণ্ড রাইফেল এ্যাসোসিয়সনের সম্পাদক উত্তম সেন ও বিহার, ঝাড়খণ্ড উড়িষ্যা জেলার রাইফেল এ্যাসোসিয়সনের আধিকারিক সহ আসানসোল রাইফেল ক্লাবের বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন।

তিনি জানান সারা ভারত থেকে ৬০০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন যারমধ্যে ৪৫০ জন ন্যাশনাল রাইফেল চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন, আসানসোল ক্লাবের ৩০ জন সদস্য মনোনীত হয়েছেন, বাংলার ২০০ জন ন্যাশনাল সুটিং প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য পয়েন্ট পেয়ে মনোনীত হয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *