পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল পৌরনিগমের সভাগৃহে আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে দক্ষিণ থানা এলাকার সকল পূজা কমিটিদের নিয়ে সমন্বয় বৈঠক করা হয়। এই বৈঠকে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, আসানসোল দক্ষিণ থানার ওসি, ডিসিপি সহ বিভিন্ন পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পূজা কমিটি উপস্থিত ছিলেন।

ডিসিপি পূজা কমিটিদের উদ্দেশ্যে জানান প্রশাসন থেকে বিভিন্ন পূজা কমিটির জন্য একটা নির্দেশিকা জারি করেছেন, প্রত্যেক পূজা প্যান্ডেলে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করার জন্য যথেষ্ট জায়গা রাখতে হবে, প্যান্ডেলে ঢোকার রাস্তা প্রশস্ত রাখতে হবে, স্বেচ্ছাসেবক বাড়াতে হবে যাতে দর্শনার্থীদের কোন রকম অসুবিধা হলে সেটা সমাধান করতে হবে, পার্কিং এর জায়গা প্যান্ডেলে থেকে কিছু দূরে করতে হবে এবং গাড়ী বার করা নিয়ে যাতে কোন অসুবিধা না হয় সেটা স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রিত করবে। পুলিশ প্রশাসন থেকে প্রত্যেক পূজা প্যান্ডেলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিভিন্ন পূজা কমিটিদের সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *