0Shares

পাবলিক নিউজঃ পশ্চিম বর্ধমান :-পশ্চিম বর্ধমান জেলায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ( BUEP) খরচের শীর্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা। শুক্রবার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির মিটিং হলো আসানসোলের সার্কিট হাউসে। গত তিনদিন ধরে BUEP স্ট্যান্ডিং কমিটি বৈঠক ছিলো মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। শুক্রবার সকালে এই কমিটির সদস্যরা 4 নম্বর জেলার পরিদর্শনে হিসেবে পশ্চিম বর্ধমানে আসেন। এদিন তারা আসানসোলের সার্কিট হাউসে কমিটির চেয়ারম্যান বিধায়ক নৌশাদ সিদ্দিকির উপস্থিতিতে জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল পশ্চিম বর্ধমান জেলার সকল বিধায়কদের নিয়ে বৈঠক করেন। জানা হয় পাণ্ডবেশ্বর বিধানসভায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিধানসভায় এই প্রকল্পের ৫১% শতাংশ কাজ করছেন।

দূর্গাপুর পূর্বে ৩৭%শতাংশ ( TMC বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার) দুর্গাপুর পশ্চিম ২০% ( BJP বিধায়ক লক্ষণ ঘোড়ুই) , রানিগঞ্জে ৩০% ( TMC বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়) , জামুরিয়ায় ৪০ % ( TMC বিধায়ক হরেরাম সিং) , আসানসোল দক্ষিণ ৩৮% ( BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল) , আসানসোল উত্তর ২৬ % ( TMC বিধায়কও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক) , কুলটি ২৯%( BJP বিধায়ক ডাঃ অজয় পোদ্দার) ও বারাবনি ৪৯ % ( TMC বিধায়ক বিধান উপাধ্যায়)। জানা গেছে, ২০২১ সালের পর থেকে পশ্চিম বর্ধমান জেলার সকল বিধানসভার নিরিখে এই কাজের হিসেব।

BEUP বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ কমিটির সকল সদস্যরা এদিন বৈঠকের পাশাপাশি এলাকা পরিদর্শনও করেন।
এই বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সারা পশ্চিমবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জুড়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।আগামী দিনে সাধারণ মানুষের উন্নয়নে কোন অংশে কম হবে না। আরো বেশি করে উন্নয়ন করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *