Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares আলোক চক্রবর্তী আসানসোল:–সারা ভারত ডিওয়াইও বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সকালে আসানসোল ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পর ডিআরএমের কাছে স্মারকলিপি জমা দেন। সারা ভারত ডিওয়াইও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি স্বপন মুন্সী জানান শুক্রবার সারা ভারতের সাথে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়, তাদের দাবি রেলওয়ের শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে, রেলওয়ের ট্রেনে সফররত যাত্রীদের আরো সুবিধা বাড়াতে হবে, রেলের সফরের জন্য বয়স্কদের জন্য রেলওয়ে যে বিশেষ ছুট দিত সেটা পুনরায় চালু করতে হবে করোনার সময় রেলওয়ে সেই ছুট বন্ধ করে দিয়েছিল সেটা বিজ্ঞাপন দিয়ে পুনরায় চালু করতে হবে এবং বর্তমানে রেলওয়ে কতৃর্পক্ষ অনেক বন্দে ভারত ট্রেন চালু করলেও তার ভাড়া বেশি থাকার কারণে সাধারণ জনগণ বন্দেভারত ট্রেনে চাপার ইচ্ছা থাকলেও চাপতে পারে না তাই তাদের সংঘটনের দাবি ট্রেনে সেকেন্ড ক্লাস শ্লীপার ও জেনারেল কোচ বাড়াতে হবে এইসব দাবি সম্বলিত স্মারকলিপি ডিআরএমের কাছে জমা দেওয়া হয়। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন ইসিএলের লালগঞ্জ এরিয়া অফিসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে অসিত সিংহ।