Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক পশ্চিম বর্ধমান:- আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে রবিবার আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার ডিআই সুনীতি সাঁপুই সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। এদিন এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলো। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য