Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক অন্ডাল :-বিমানের উঠার আগে পরীক্ষার সময় যাত্রীর সঙ্গে থাকা লাগেজ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হয়েছে ১ টি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ধৃত দুজন যাত্রী পাশের জেলা বীরভূমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহঃ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে এই দুজন আত্মীয় বলে জানা গেছে । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা এই দুজন বলে পুলিশ সূত্রে জানা গেছে । তাদের সঙ্গে ছিল চারটি ল্যাগেজ। বিমানে উঠার আগে নিয়ম মতো বিমানবন্দরের ভেতর লাগেজে থাকা জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছিলো। সেই সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর।খবর দেওয়া অন্ডাল থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ বিমানবন্দরে আসেন।বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ঐ দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে।এরপর তাদেরকে অন্ডাল থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে, কি উদ্দেশ্যে এই দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। জেরা করা হচ্ছে দুজনকে।স্বাভাবিক ভাবেই যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে পড়ে ব্যাপক চাঞ্চল্য।পুলিশের এক আধিকারিক বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কিসের জন্য আগ্নেয়াস্ত্র সহ বিমানে যাচ্ছিলো তা জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation আসানসোলে ট্রাফিক নিয়মের সচেতনতায় ” সেফ ড্রাইভ সেভ লাইফ” র অনুষ্ঠান आज केंद्रीय विद्यालय आसनसोल में उपप्राचार्य अमित कुमार दास के मार्गदर्शन में स्वच्छता पखवाड़ा