Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares ইউপিআই কাজ করছে না’— এমন বার্তা পাঠিয়ে টাকা দাবি; সতর্ক থাকার আবেদন পুত্র কেশব পোদ্দারের, শুরু হয়েছে আইনি পদক্ষেপআসানসোল: পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত (PWD) ও জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে এসেছে। সোমবার তাঁর মোবাইল নম্বর ৯৪৩৪২৩৮৬৮৪-এর সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার প্রতারকরা তাঁর পরিচিতদের কাছে ভুয়ো বার্তা পাঠিয়ে টাকা দাবি করছে।হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তায় লেখা হচ্ছে, “আমার জরুরি ভিত্তিতে কিছু টাকার প্রয়োজন। আমার ইউপিআই কাজ করছে না। আগামীকাল সকালেই ফেরত দিয়ে দেব। সাহায্য করতে পারবেন?” এরপর ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে একটি কিউআর কোডও পাঠানো হচ্ছে, যাতে অনলাইনে অর্থ পাঠানো যায়।মন্ত্রীর নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে এই প্রতারণার চেষ্টায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর পরিচিত মহল ও সাধারণ মানুষের মধ্যে। জানা গেছে, বর্তমানে ডা. অজয় কুমার পোদ্দার কলকাতায় ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর সংক্রান্ত অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন।এদিকে মন্ত্রীর পুত্র তথা বিজেপি নেতা কেশব পোদ্দার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাঁর বাবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি সকলের উদ্দেশে আবেদন করেছেন, মন্ত্রীর নম্বর থেকে কোনও বার্তা বা অর্থ চাওয়ার অনুরোধ এলে তা যেন কেউ বিশ্বাস না করেন এবং কোনও অবস্থাতেই টাকা পাঠানো না হয়।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনায় ফের একবার সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত সামনে এসেছে। ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট মহল। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation कैबिनेट मंत्री डॉ. अजय कुमार पोद्दार का WhatsApp हैक, 35 हजार रुपये मांगकर लोगों को बनाया जा रहा निशाना আসানসোলের রাজনীতিতে নতুন জল্পনা, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ মেয়র বিধান উপাধ্যায়