Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares অর্থনৈতিকভাবে দুর্বল ও প্রান্তিক শিশুদের বিনামূল্যে শিক্ষাসহায়তা দিতে নতুন কেন্দ্র চালু পাবলিক নিউজঃ আসানসোল:- বাঁকুড়া জেলার প্রত্যন্ত তিলুড়ি গ্রামে ‘হামারা সংকল্প’-এর উদ্যোগে শুরু হলো ৫৪তম ‘শিক্ষায় সহযোগ’ কেন্দ্র। শুক্রবার, ৬ জুন ২০২৬, প্রবল বৃষ্টিপাতের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।এই কেন্দ্রের উদ্বোধন করেন হামারা সংকল্প-এর প্রতিষ্ঠাতা তথা সিএমপিএফও-র রিজিওনাল কমিশনার-১, অজয় কুমার সিং। তাঁর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন রায়, জ্যোতি বালা, মৌমিতা চৌধুরী, ললিতা প্রসাদ, কৃষ্ণ প্রতাপ সিং, দীপেন, অরিজিৎ ডিবার ও কৃষ্ণ নন্দ-সহ হামারা সংকল্প-এর অন্যান্য সদস্যরা।নতুন এই শিক্ষা কেন্দ্রের মাধ্যমে তিলুড়ি ও সংলগ্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে ও মানসম্পন্ন শিক্ষাসহায়তা পৌঁছে দেওয়া হবে। সংগঠনের দাবি, শিক্ষাই পারে শিশুদের আত্মনির্ভর, সচেতন ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে।এই উপলক্ষে অজয় কুমার সিং বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষা কেন্দ্র তৈরি করা নয়, বরং এমন সুযোগ তৈরি করা যাতে প্রতিটি শিশু নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পায়।”৫৪তম কেন্দ্র চালুর মাধ্যমে হাজার হাজার শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল হামারা সংকল্প। সংগঠনের মূল বার্তা — “প্রত্যেক শিশুর কাছে শিক্ষা, প্রত্যেক স্বপ্নের জন্য সুযোগ।” Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation बांकुड़ा के तिलुरी गांव में “हमारा संकल्प” का 54वां शिक्षा केन्द्र शुरू, वंचित बच्चों को मिलेगी निःशुल्क शिक्षा सहायता स्कूल के ऑफिस में नाबालिग छात्रा से छेड़छाड़ के आरोप में प्राइवेट स्कूल का वाइस प्रिंसिपल गिरफ्तार, अंडाल इलाके में हुई घटना