Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল: অন্ডাল জিআরপি পুলিশের তৎপরতায় দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস থেকে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ রেলস্টেশনে। ট্রেনে একাধিক বস্তা নিয়ে সন্দেহজনকভাবে বসে থাকা এক ব্যক্তিকে দেখে জিআরপি পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাঁর সঙ্গে থাকা বস্তাগুলি তল্লাশি করে বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তাগুলির ভিতর থেকে প্রায় ৯০ থেকে ৯৫টি কচ্ছপ পাওয়া গেছে বলে জানা গেছে।ধৃত ব্যক্তির নাম ববিনন্দ। তিনি উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বালিয়া এলাকা থেকে ট্রেনে উঠেছিলেন এবং এক ব্যক্তি তাঁকে ওই বস্তাগুলি হাওড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।এরপর জিআরপি পুলিশ তাঁকে রানীগঞ্জ স্টেশন থেকে নামিয়ে অন্ডালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা সেখানে পৌঁছান এবং উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নেন।শনিবার ধৃত ববিনন্দকে আসানসোল আদালতে তোলা হয়েছে। কচ্ছপ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি এবং বন দফতর। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation विश्व पर्यावरण दिवस पर इंडिया इंटरनेशनल स्कूल, आसनसोल का पर्यावरण संरक्षण संकल्प आसनसोल दक्षिण में वृक्षारोपण अभियान, लोकनाथ पार्क में लगाए गए 31 फल एवं फूलों के पौधे