Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পশ্চিম বর্ধমানের দূর্গাপুর:- দুর্গাপুরে মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালের নার্সের রহস্যজনক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য কাঁকসা জুড়ে । মৃত নার্সের নাম মন্দিরা পাল। বুধবার রাতের এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুরের এক বেসরকারি বি এড কলেজের সামনে এক বহুতল আবাসনে গত একবছর ধরে ঐ বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফেরা ভাড়া থাকতেন । প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন ঐ আবাসনে । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নাইট শিফট ডিউটি যাওয়ার জন্য বহুতল আবাসনের সামনে হাসপাতালের বাস এসে দাঁড়ায় । কিন্তু মন্দিরা পাল সেই বাসে আসেননি। তার খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয় । বেশ কিছুক্ষণ পরে মন্দিরা পালের দেহ উদ্ধার হয় বহুতল আবাসনের পাঁচিলের বাইরে পড়ে থাকতে দেখা যায় । স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আসে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় । এই নার্সিং স্টাফের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপু্রে বলে জানা গেছে । এই ঘটনার পরে বেশ রহস্য ঘনাচ্ছে । ১২ তলা এই বহুতল আবাসনে কি নার্সিং স্টাফেদের নিরাপত্তা সঠিক ছিল? নাকি ঢিলেঢালা ছিল ? তা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। সুত্রের খবর এই বহুতল আবাসনের ছাদের দরজা খোলা থাকতো । নজরদারি সেভাবে ছিল না । কিভাবে ঐ নার্স ছাদে গেলো ও লাফ দিল? নাকি অন্য কোন ঘটনা এর পেছনে আছে। তার সহকর্মীরা কি বুঝতে পারেননি ? নাইট ডিউটি যাওয়ার আগে কি এমন ঘটেছিল বা গত কয়েকদিন কি হয়েছিল ঐ নার্সের সঙ্গে। সবাই মুখে কুলুপ এঁটেছে । কিন্তু প্রশ্ন আসছে এরকম বহুতল আবাসনে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা ছিল তা কি কতৃপক্ষ জানতো না ? নাকি নজর দেওয়ার প্রয়োজনবোধ করে নি হাসপাতাল মালিকপক্ষ ? আত্মহত্যা নাকি খুন সে বিষয়েও প্রশ্ন উঠছে ? পুলিশ তদন্ত চালাচ্ছে । পুলিশ তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার । যদিও অনেকেই মনে করছেন এটি নিছক আত্মহত্যা। তার কারন কি তা সময় বলতে পারবে। যা অবশ্যই পুলিশের তদন্তের পরেই । তবে বিভিন্ন হাসপাতাল কতৃপক্ষের ঢিলেঢালা মনোভাব কিন্তু বারবার নানান ঘটনা ঘটছে বলে মত ওয়াকিবহাল মহলের ।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রাতেই বাড়ির লোকেরা এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। দেহের ময়নাতদন্ত করা হবে। তার রিপোর্ট ও পরিবার কোন অভিযোগ দায়ের করলে, তা খতিয়ে দেখা হবে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation আসানসোল প্রগতি ও বিএন ঘাঁটির যৌথ উদ্যোগে ১৪ তম রক্তদান শিবির……… আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ सड़क दुर्घटना में बुजुर्ग बाल-बाल बचेट्रक की टक्कर से मोटरसाइकिल क्षतिग्रस्त, पुलिस ने वाहन किया जब्त