আসানসোলে মহাশিবরাত্রি উপলক্ষে ব্রহ্মা কুমারীদের বর্ণাঢ্য শোভাযাত্রা১২তম জ্যোতির্লিঙ্গ মিলন উৎসবকে ঘিরে ধর্মীয় আবহআসানসোল, ১২ ফেব্রুয়ারি

পাবলিক নিউজঃ পশ্চিম বর্ধমানের আসানসোল: মহাশিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আসানসোলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ১২তম জ্যোতির্লিঙ্গ মিলন উৎসব উদযাপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহিশীলা কলোনি থেকে এই বিশাল শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি শ্রীপুরে গিয়ে শেষ হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে সুনীতা দেবী জানান, প্রতি বছরের মতো এবছরও মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। শ্রীপুরে তিন দিনব্যাপী “১২টি জ্যোতির্লিঙ্গ মিলন উৎসব” ও দর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভক্তদের জন্য বিশেষ আধ্যাত্মিক কর্মসূচি রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি শোভাযাত্রাটি পুনরায় আসানসোল কেন্দ্রে ফিরে আসবে। সেদিন মহাশিবরাত্রি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতীকীভাবে কেক কেটে উৎসব পালন করা হবে।
মহাশিবরাত্রি উপলক্ষে এই শোভাযাত্রা ও উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহরে ধর্মীয় আবহে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *