Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ আসানসোল:– এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন রবিবার আসানসোলের বার অ্যাসোসিয়েশন ভবনে হয়।এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী উষা আচার্য বলেন, আশা কর্মীদের অধিকার নিয়ে এদিন পশ্চিম বর্ধমান জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে । পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আশা কর্মীরা এখানে উপস্থিতবছিলেন। তিনি আরো বলেন, আশা কর্মীদের শুধুমাত্র মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হয়েছিলো। কিন্তু এখন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরণের কাজ করানো হচ্ছে। যা তাদের কাজ নয়। এছাড়াও, আশা কর্মীদের রাজ্য সরকার পরিচালিত কর্মসূচি বা অন্যান্য কর্মসূচিতেও ব্যবহার করা হয়। কিন্তু তারা তারজন্য কোন অতিরিক্ত অর্থ পান না। তাদের ন্যূনতম ৫০০০ টাকা দেওয়া হয়। কিন্তু তাদের ২৪ ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়। এ ছাড়া তাদের কোনও সামাজিক নিরাপত্তা নেই। যদি কোনও আশা কর্মী কাজ করার সময় মারা যান, তাহলে তার পরিবার কোনও ক্ষতিপূরণ পায় না। আমাদের দাবি ছিল, যদি কোনও আশা কর্মী কাজ করার সময় মারা যান, তাহলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। তিনি সরকারের কাছে আশা কর্মীদের সরকারী কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংগঠনের তরফে প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করবো, স্থানীয় বিধায়কদের কাছে চিঠি লিখবো, যাতে আশা কর্মীদের জন্য বেতন বৃদ্ধির দাবি জানাবেো। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠিও লেখা হবে। যদি তাদের দাবি পূরণ হয়, তাহলে ভালো। অন্যথায়, আগামী ২২ আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বলে এদিন সংগঠনের জেলা সভানেত্রী জানিয়েছেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation প্রয়াত আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ সাহিত্যিক ডঃ রামদুলাল বসু……………..রানিগঞ্জ, ২০ এপ্রিল: রানিগঞ্জে বাড়ি থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার……… রানিগঞ্জ ও আসানসোল, ২০ এপ্রিলঃ