Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ প্রকাশ দাস রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ৩০তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা এই প্রথমবার আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবলস্ শ্রমিক মঞ্চে। এই প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও বিশিষ্ট সাংবাদিক কবি ও আবৃত্তিকার বিশ্বদেব ভট্টাচার্য।এই আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট পাঁচটি আদিবাসী দল অংশগ্রহণ করেছে ।আদিবাসীদের এই আঞ্চলিক স্তরের নাটক প্রতিযোগিতায় যে দল সেরা হবে তারা সরাসরি রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।এছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী বিজয় সিং সহ আরো অনেকে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থায় দূর্ঘটনায় দুই কর্মীর মৃত্যু / জেলা সভাপতির উপস্থিতিতে আর্থিক ক্ষতি পূরণ পেলো পরিবার / মিললো চাকরিও বন্ধ রি ফ্যাক্টরী সিল করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক