0Shares

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– শুক্রবার রাত্রে পুলিশের নাকা চেকিংএর সময় ১৯ নং জাতীয় সড়কে আন্ডারপাশ থেকে রাণীগঞ্জ থানার পুলিশ একটা কালো রংয়ের গাড়ী চেকিং করার সময় দুই যুবককে সন্দেহ হওয়াতে তাদের থানায় এনে তল্লাশি করার সময় একটা পাইপগান ও দুটো কার্তুজ উদ্ধার করা হয়।

রাণীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির আধিকারিক রবীন কুমার দলুই জানান শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর আসে একটা কালো রংয়ের গাড়ীতে করে দুজন সন্দেহ জনক যুবক যাচ্ছে রাত্রে চেকিং করার সময় একটা গাড়ীকরে দুজন যুবককে সন্দেহ হওয়াতে তাদের থানায় এনে তল্লাশি করার সময় তাদের কাছ থেকে একটা পাইপ গান ও দুটো কার্তুজ উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায় একজন উত্তর ২৪ পরগণার নারায়নপুরের বাসিন্দা মিঠুন দাস এবং সোদপুরের বাসিন্দা লাডলা কুমার তারা জাতীয় সড়কে গাড়ী হাইজেক, কিডন্যাপিং ও ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল।

তাদের শনিবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে। তিনি জানান তাদের আরো জিজ্ঞাসা করা হবে তাদের সাথে এই এলাকার জড়িতদের নাম এবং তারা কতদিন ধরে এই ধরনের কাজ করে আসছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *