0Shares

পাবলিক নিউজঃ কাঁকসা:-রহস্যজনক ভাবে নিখোঁজ হলো এক যুবক।থানায় অভিযোগ দায়ের পরিবারের।রবিবার সকালে ওই যুবকের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন,শুক্রবার সকালে কাঁকসার মাধবমাঠের বাসিন্দা ২১ বছর বয়সী রাহুল মেটে নামের এক যুবক বর্ধমানে ডাক্তার দেখানোর জন্য পানাগড় স্টেশন থেকে বর্ধমানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।তার পর সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ না পাওয়ায় কাঁকসা থানায় ওই যুবকের নিখোঁজ হওয়ার বিষয়ে শনিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন শুক্রবার সে সকালে বাড়ি থেকে বের হয় বর্ধমানে ডাক্তার দেখানোর কথা বলে।আদেও সে বর্ধমানে পৌঁছেছিল কিনা তা কারোর জানা নেই।ওই যুবকের সন্ধান পেতে তারা প্রশাসনের দারস্থ হয়েছেন।রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *