দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের নার্সের রহস্য মৃত্যু / আবাসনের বাইরে দেহ উদ্ধার………….. দুর্গাপুর, ১২ ফেব্রুয়ারিঃ

পশ্চিম বর্ধমানের দূর্গাপুর:- দুর্গাপুরে মলানদিঘির একটি বেসরকারি  হাসপাতালের নার্সের রহস্যজনক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য কাঁকসা জুড়ে । মৃত নার্সের নাম মন্দিরা পাল। বুধবার রাতের এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুরের এক বেসরকারি বি এড কলেজের সামনে এক বহুতল আবাসনে গত একবছর ধরে ঐ বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফেরা ভাড়া থাকতেন । প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন ঐ আবাসনে ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় নাইট শিফট ডিউটি যাওয়ার জন্য বহুতল আবাসনের সামনে হাসপাতালের বাস এসে দাঁড়ায় । কিন্তু মন্দিরা পাল সেই বাসে আসেননি। তার খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয় । বেশ কিছুক্ষণ পরে মন্দিরা পালের দেহ উদ্ধার হয় বহুতল আবাসনের পাঁচিলের বাইরে পড়ে থাকতে দেখা যায় । স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আসে। পুলিশ  দেহ উদ্ধার করে নিয়ে যায় । এই নার্সিং স্টাফের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপু্রে বলে জানা গেছে ।
এই ঘটনার পরে বেশ রহস্য ঘনাচ্ছে । ১২ তলা এই বহুতল আবাসনে কি নার্সিং স্টাফেদের নিরাপত্তা সঠিক ছিল? নাকি ঢিলেঢালা ছিল ?
তা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে।  সুত্রের খবর এই বহুতল আবাসনের ছাদের দরজা খোলা থাকতো । নজরদারি সেভাবে ছিল না ।  কিভাবে ঐ নার্স ছাদে গেলো ও লাফ দিল? নাকি অন্য কোন ঘটনা এর পেছনে আছে।  তার সহকর্মীরা কি বুঝতে পারেননি ? নাইট ডিউটি যাওয়ার আগে কি এমন ঘটেছিল বা গত কয়েকদিন কি হয়েছিল  ঐ নার্সের সঙ্গে।
সবাই মুখে কুলুপ এঁটেছে । কিন্তু প্রশ্ন আসছে এরকম বহুতল আবাসনে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা ছিল তা কি কতৃপক্ষ জানতো না ? নাকি নজর দেওয়ার প্রয়োজনবোধ করে নি হাসপাতাল মালিকপক্ষ ? আত্মহত্যা নাকি খুন সে বিষয়েও প্রশ্ন উঠছে ? পুলিশ তদন্ত চালাচ্ছে । পুলিশ তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার । যদিও অনেকেই মনে করছেন এটি নিছক আত্মহত্যা।  তার কারন কি তা সময় বলতে পারবে। যা অবশ্যই পুলিশের তদন্তের পরেই । তবে বিভিন্ন হাসপাতাল কতৃপক্ষের ঢিলেঢালা মনোভাব কিন্তু বারবার  নানান ঘটনা ঘটছে বলে মত ওয়াকিবহাল মহলের ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রাতেই বাড়ির লোকেরা এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। দেহের ময়নাতদন্ত করা হবে। তার রিপোর্ট ও পরিবার কোন অভিযোগ দায়ের করলে, তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *