0Shares

প্রকাশ দাস সালনপুর:- সালানপুর থানার ডাবর কলোনীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইয়ার্কি মারার ছলে প্রায়ই খারাপ খারাপ কথা বলতো এলাকার এক বৃদ্ধ। বয়স্ক ব্যাক্তি হওয়ার সুবাদে তার কথাকে গুরুত্ব দিত না কিন্তু কয়েকদিন ধরে সেই বৃদ্ধ পয়সার লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিতে থাকে এবং মাঝে মাঝে গায়ে হাত দিতে থাকে। কিশোরী বাধ্য হয়ে তার মাকে ঘটনা জানায়৷ মা কিশোরীর বাবাকে জানাবার পর তারা সালানপুর থানায় অভিযোগ করেন ৬৫ বছরের বৃদ্ধ তপন কর্মকারের নামে। অভিযোগ পেয়ে সালানপুর থানার পুলিশ বৃদ্ধকে আটক করে নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *