Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজ ডেস্ক আসানসোল ভরত পাশওয়ান:– আসানসোলে বিসি বা বিধান চন্দ্র কলেজে বুধবার মানবাধিকার দিবস উৎসাহ ও সচেতনতার সাথে পালিত হয়। এই উপলক্ষে কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায় মানব মর্যাদা, সমতা এবং মৌলিক অধিকারের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে, অনিবার্য কারণে বিভাগীয় প্রধান ডঃ অমৃতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিভাগের অধ্যাপিকা রোনিতা ভট্টাচার্য এবং মৌসুমী আশ মানবাধিকার এবং সামাজিক দায়িত্বের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে তাদের মতামত ব্যক্ত নেন।অনুষ্ঠানের অংশ হিসেবে, পড়ুয়ারা তাদের হাতে লেখা পোস্টার নিয়ে একটি সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করে। যা বিভাগ থেকে শুরু হয়ে বাণিজ্য ভবন কমপ্লেক্স প্রদক্ষিণ করে, মূল ক্যাম্পাসে এসে শেষ হয়। ৭৫ জনেরও বেশি পড়ুয়া এই র্যালিতে অংশগ্রহণ করে।কলেজের রাষ্ট্রবিঞ্জানের অধ্যাপিকা মৌসুমি আশ বলেন, এদিনের মানবাধিকার দিবস পালন ও এদিনের এই অনুষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য ছিলো পড়ুয়াদের তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করা। যা সফলভাবে হয়েছে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation विधान चंद्र कॉलेज में मनाया गया मानवाधिकार दिवस 14 टोटो को जब्त कर भेजा गया रजिस्ट्रेशन प्रक्रिया में, टोटो चालकों ने कहा बात करने के बजाय टोटो किया जब्त