Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:- আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে রবিবার গভীর রাতে দুটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রাকই রাস্তার পাশের রেলিং টপকে যায়। এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে আসে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ। অনেক চেষ্টার পরে ট্রাকে আটকে পড়া চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। জানা গেছে, দুর্ঘটনায় চালক ও খালাসি আহত হয়েছেন। পরে চিকিৎসার জন্য তাঁদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই দুর্ঘটনার কারণে কাল্লা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষনের চেষ্টাশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ১৯ নং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানায়, এই দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation राज्य के पूर्व डिप्टी स्पीकर आशीष बनर्जी का फंदे से लटका शव बरामद অবশেষে আসানসোল জেলা হাসপাতালে চালু ” লেভেল ২” ট্রমা কেয়ার ইউনিট / প্রথম দিনে সাতটি অস্ত্রপচারে দুই অর্থোপেডিক সার্জেন…………. আসানসোল, ১৭ আগষ্টঃ