Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পাঁচদিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের সাঁওতাল সম্প্রদায়ের জনগণ তাদের পবিত্র বাদনা উৎসব হর্ষোল্লাসের সাথে পালন করলো। বিগত একমাস ধরে আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতী থেকে শুরু করে সব বয়সের পুরুষ মহিলারা বাদনা উৎসবের সময় নাচগানের প্রস্তুতি নিচ্ছে আগামীকাল পৌষসংক্রান্তির দিন বাদনা পরবের অন্তিম দিন। সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের গ্রামে আদিবাসীরা ধামসার তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করলেন। শিল্পাঞ্চলের বার্ণপুরের দামোদর এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের ৮৪ জন মহিলাকে নতুন শাড়ী বিতরণ করার পাশাপাশি বাচ্চা ও শিশুদের কমলালেবু বিতরণ করা হয়। হীরাপুরের শ্যামডিহি, হারামডি আদিবাসী গ্রামের বাসিন্দারা বাদনা উৎসব খুশীর সাথে পালন করলো। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation विवेकानंद समिति की तरफ से आसनसोल के राहा लेन इलाके में स्थित म्यूनिसिपल पार्क में तीन दिवसीय कार्यक्रम का आयोजन किया गया है তিনদিন ব্যাপী চিত্রপ্রদর্শনী আসানসোলে।