জামুড়িয়া থানার পুলিশের সাফল্য / পাচার হওয়ার আগেই মোটরবাইক থেকে উদ্ধার ১০০ গ্রাম হেরোইন, ধৃত দুই

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ শুক্রবার ১০০ গ্রাম হেরোইন সহ দুজনকে গ্রেফতার করলো। ধৃতদেরকে শনিবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতরা হল বছর ৪৭ এর আসানসোল দক্ষিণ থানার হটন রোডের বাসিন্দা তোকির খান ও বছর ৪২ এর জামুড়িয়া থানার নিংঘার বাসিন্দা চন্দন সাউ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অতর্কিতে অভিযান চালিয়ে জামুরিয়া থানার চাঁদা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে এই দুজনকে মাদক সহ ধরা হয়েছে। জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিং ঠাকুর ও এক প্রশাসনের অফিসারের উপস্থিতিতে শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহেরাজ আনসারির নেতৃত্বে পুলিশ এই তল্লাশি চালায় চালায়। জানা গেছে, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে একটি মোটরবাইক করে তোকির খান ও চন্দন সাউ যাচ্ছিলো। চাঁদা মোড়ের কাছে পুলিশ তাদেরকে আটকায়। তল্লাশিতে পুলিশ মোটরবাইকে সিটের নিচে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। একই সাথে তাদের দুটি মোবাইল ফোন ও মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্পর্কে আরো সব তথ্য জানার চেষ্টা করবে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সদস্য। এই চক্র অন্য কোথাও এই মাদক নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিলো। তবে ১০০ গ্রামের মতো হেরোইন ধরা পড়ায় স্বভাবতই পাচার চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু জামুড়িয়া থানার পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে সেই হেরোইন পাচার হওয়ার আগেই ধরে ফেলে। বাজেয়াপ্ত করা মাদকের বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।

বারাবনিতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক, বারাবনি ও আসানসোল

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার কাশিডাঙ্গার নুনিয়া পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ দায়ের হওয়ার পরেই বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ান নামে ঐ যুবককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গিরমিন্টের এক মহিলা বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, বারাবনির কাশিডাঙ্গার নুনিয়া পাড়ার বাসিন্দা বছর ২৫ র রাকেশ পাসোয়ান নামক এক যুবক বাড়ির সামনে তার সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ানকে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করেছে। পুলিশ পরে মহিলার হাসপাতালে মেডিকেল পরীক্ষা করায়।
অন্য দিকে, শুক্রবার সকালে ধৃত রাকেশ পাসোয়ানকে আসানসোল আদালতে পাঠায় বারাবনি থানার পুলিশ।

पश्चिम बंगाल लॉ क्लर्क एसोसिएशन की तरफ से आज रवींद्र भवन में 15वा राज्य सम्मेलन का आयोजन किया गया।

पश्चिम बंगाल लॉ क्लर्क एसोसिएशन की तरफ से आज रवींद्र भवन में 15वा राज्य सम्मेलन का आयोजन किया गया। यहां संगठन की विभिन्न मांगों की तरफ सरकार का ध्यान आकर्षित किया गया। इस बारे मे पत्रकारों को जानकारी देते हुए संगठन के राज्य सचिव फाल्गुनी चक्रवर्ती ने कहा कि उनके संगठन की मांग है कि पहली जुलाई से नया कानून लागू हुआ है इसको लेकर लॉ क्लर्कों को जानकारी देने के लिए राज्य सरकार की तरफ से प्रबंध किया जाए। विभिन्न अदालतों में लॉ क्लर्क हो या आम आदमी उसके लिए बैठने को जगह नहीं है शौचालय नहीं इन सबका इंतज़ाम किया जाए। उन्होंने कहा कि विभिन्न अदालतों रजिस्ट्री ऑफिस सहित विभिन्न सरकारी दफ्तरों में रजिस्टर्ड लॉ क्लर्क के अलावा कुछ दलाल घूमते हैं जिससे रजिस्टर्ड लॉ क्लर्क को काम करने में असुविधा होती है। उन्होंने इन दलालों पर रोकथाम की मांग की। अदालतों में जजों की संख्या अदालतों की संख्या बढ़ाने की मांग की जिससे लोगों को जल्दी इंसाफ मिले और लाखों की तादाद में मामले लंबित न रहें। उन्होंने पूरे बंगाल में 500 ब्लॉक बनाने की मांग की जिससे लोगों जल्दी न्याय मिल सके और उनके सभी काम जल्द हो सकें। उन्होंने कहा कि इस बारे में कानून मंत्री मलय घटक से उनकी बात हुई है वह भी इस मांगों को लेकर बेहद सहानुभूतिशील हैं

চার বছর আগে সালানপুরের ঘটনা / মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক, সোমবার আসানসোল আদালতে সাজা ঘোষণা

পাবলিক নিউজঃ আসানসোল :– চার বছর আগে আসানসোলের সালানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছিলো। মানসিক ভারসাম্যহীন বছর ২০/২১ র এক যুবতীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলো এক যুবক। শনিবার আসানসোল আদালতের অতিরিক্ত জেলা জজ বা এডিজে ( দ্বিতীয়) তানিয়া ঘোষ সালানপুরের বাসিন্দা রবি তুড়ি ওরফে গুটু নামে ঐ যুবক মামলার শুনানির শেষ দিনে ভারতীয় দন্ডবিধির বা আইপিসির ৩৭৬ নং ধারায় দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার বিচারক যুবকের সাজা বা শাস্তি ঘোষণা করবেন বলে এই মামলার সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল জানিয়েছেন। তিনি আরো বলেন, এই মামলা চলাকালীন আদালতে তিন চিকিৎসক সহ মোট ১৫ জন সাক্ষ্যদান করেছেন। দোষী সাব্যস্ত হওয়া যুবক এখন জেলেই আছে। পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ায় যুবক জামিন পায়নি। সেক্ষেত্রে তার কাস্টডি ট্রায়াল হয়েছে।
সরকারি আইনজীবী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ জুলাই হঠাৎ করে সালানপুরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ঐ যুবতীর পেটের ব্যথা শুরু হয়। তখন তাকে তার মা এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন চিকিৎসক পরীক্ষা করে বলে, যুবতী ৪/৫ মাসে অন্তঃসত্ত্বা। তখন মা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন ও জানতে চান, কে এই কাজ করেছে? পরে যুবতী বলে এলাকারই বাসিন্দা রবি তুড়ি ওরফে গুটু তাকে জোর করে বাড়ির অদূরে রেললাইনের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। এরপর সেদিনই গোটা ঘটনার কথা জানিয়ে যুবতীর মা সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারায় ধর্ষণের মামলা করে। যুবতীকে আসানসোল জেলা হাসপাতালের গাইনোকলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করে রিপোর্ট দেন। এরপর যুবতীর মানসিক অবস্থা ঠিক আছে কিনা তা দেখার জন্য আসানসোল জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ডিপি রায় চৌধুরী তার পরীক্ষা করেন। তিনি তার রিপোর্ট দেওয়ার পাশাপাশি যুবতীর ” আইকিউ ” পরীক্ষার জন্য আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে রেফার করেন। সেখানে দুই এ্যাসোসিয়েট প্রফেসর যুবতীর পরীক্ষা করেন। তারা রিপোর্টে বলেন, যুবতীর ” আইকিউ ” খুবই কম। পরবর্তী কালে ঐ যুবতী মৃত সন্তান প্রসব করেন। আদালতের নির্দেশে আসানসোল জেলা হাসপাতালে ঐ সদ্যজাতর ময়নাতদন্তের সময় রক্তের নমুনা নেওয়া হয়। একইসঙ্গে অভিযুক্ত যুবকের রক্তের নমুনা নিয়ে সদ্যজাতর রক্তের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তাতে মিল পাওয়া যায়। সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। যা অভিযুক্ত যুবকের দোষ প্রমাণের বড় হাতিয়ার হয়।
শেষ পর্যন্ত চার বছরেরও বেশি সময় ধরে মামলা চলাকালীন চিকিৎসকদের রিপোর্ট, তথ্য প্রমাণ ও সাক্ষ্য দান শেষে শনিবার বিচারক যুবককে দোষী সাব্যস্ত করেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।