ভিলাই ইস্পাত কারখানার ডিআইসিকে আইএসপি ও ডিএসপির অতিরিক্ত দায়িত্ব / বার্নপুরে এসে পরিদর্শন ও আধিকারিকদের সঙ্গে বৈঠক…

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল ভিলাই ইস্পাত কারখানা বা স্টিল প্ল্যান্টের ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ অনির্বাণ দাশগুপ্তকে বার্নপুর ইস্কো কারখানা বা আইএসপি ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা দূর্গাপুর ইস্পাত কারখানার ( ডিএসপি) ডিআইসি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাকে এই দুই কারখানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব নিয়েই অনির্বাণ দাশগুপ্ত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে বার্নপুরে পৌঁছান।
পরে ১৫ জানুয়ারি বুধবার সকালে তিনি ইস্কো স্টিল প্ল্যান্ট এবং টাউনশিপের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে পরিদর্শন করেন। পরে বার্নপুর ইস্কো কারখানার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইডি (ওয়ার্কস) দীপ্তেন্দু ঘোষ, ইডি (প্রকল্প) সুরজিত মিশ্র, ইডি (এমএম) অভিক দে, ইডি (এফএন্ডএ) অরূপ মুখোপাধ্যায় , ইডি (এইচআর) উমেন্দ্র পাল সিং, সিএমও ইনচার্জ ডাঃ সুশান্ত সিনহা ছাড়াও কারখানার সব সিজিএমরা।
পরে তিনি ইডি (প্রকল্প) সুরজিত মিশ্রের সঙ্গে কারখানার সম্প্রসারণ প্রকল্পের সাইটগুলি পরিদর্শন করেন। তিনি সেই জায়গাটিও দেখেছেন যেখানে ব্লাস্ট ফার্নেস “কল্যাণী” র চতুর্থ গরম ব্লাস্ট স্টোভ নির্মাণ করা হচ্ছে।
এদিন বিকেলে তিনি ইডি (ওয়ার্কস) কার্যালয়ের কনফারেন্স হলে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে উৎপাদন ও সংশ্লিষ্ট কাজের অবস্থা পর্যালোচনা সহ একটি বৈঠক করেন।
বুধবার সন্ধ্যায় অনির্বাণ দাশগুপ্ত বার্নপুর পরিদর্শন শেষ করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উদ্দেশ্যে রওনা হন।

পানীয়জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ধর্ণা, সিআইএসএফের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা…

পাবলিক নিউজঃ প্রকাশ দাস কুলটি :–পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা ও বিক্ষোভ ঘিরে বুধবার সকালে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারখানার গেটের সামনে মোতায়েন থাকা সিআইএসএফের জওয়ান ও তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে কুলটি ব্লক তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্তর অভিযোগ, কুলটির সেল গ্রোথ কারখানার আবাসনগুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গত দু/তিন মাস ধরে। যার মধ্যে রয়েছে বাবুপাড়া, নিউ কলোনির মতো এলাকা। তাই এদিন সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্ণা অবস্থান করা হয়। এই বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর ধস্তাধস্তি বেঁধে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিআইএসএফ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, অবিলম্বে ঐ এলাকার আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ করতে হবে। এই দাবিতেই এই ধর্ণা আন্দোলন করা হচ্ছে।
তবে, তৃণমূল কংগ্রেসের দাবি ও অভিযোগ নিয়ে কুলটি সেল গ্রোথ কারখানার তরফে কোন মন্তব্য করা হয়নি।

कुल्टी इलाके में सेल की तरफ से पानी की आपूर्ति पिछले दो महीने से बंद होने की वजह से स्थानीय लोगों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है

पब्लिक न्यूज़ आसनसोल कुल्टी प्रकाश दास :– कुल्टी इलाके में सेल की तरफ से पानी की आपूर्ति पिछले दो महीने से बंद होने की वजह से स्थानीय लोगों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है इनका कहना है कि पीने के पानी की आपूर्ति बंद हो जाने से इनको बहुत मुश्किलों से पानी का इंतजाम करना पड़ रहा है कभी रास्ते के नल से पानी भरना पड़ता है तो कभी किसी पड़ोसी के घर से पानी लेकर आना पड़ता है कभी-कभी टैंकर से पानी भरने के क्रम में लोगों में आपस में मारपीट तक हो जाती है आज कुल्टी के पूर्व विधायक उज्जवल चटर्जी लोगों से मिलने पहुंचे और उन्होंने लोगों की परेशानियों को सुना इस बारे में उज्जवल चटर्जी ने कहा कि वह लोगों की समस्या को समझते हैं और चाहते हैं कि जल्द से जल्द इसका समाधान हो लेकिन उससे पहले वह प्रशासन के विभिन्न महकमों से बात करेंगे और पानी की आपूर्ति के लिए परियोजना शुरू करने के लिए किस तरह से पैसों का इंतजाम किया जा सके यह सुनिश्चित करेंगे उसके बाद ही वह सेल से बात कर यहां पर पानी की आपूर्ति के बारे में कोई ठोस परियोजना शुरू करने पर फैसला किया जाएगा उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी लोगों के घरों में पीने का पानी पहुंचने के बाद का रही है और उसे परियोजना को भी अमली जामा पहनाने की कोशिश की जा रही है।

सेल आईएसपी की तरफ से आज आसनसोल इनडोर स्टेडियम में टेबल टेनिस प्रतियोगिता का आयोजन किया गया

पब्लिक न्यूज़ आसनसोल :– आसनसोल के सेल आईएसपी की तरफ से आज आसनसोल इनडोर स्टेडियम में टेबल टेनिस प्रतियोगिता का आयोजन किया गया । यह प्रतियोगिता सेल एम्पलाई टेबल टेनिस चैंपियनशिप 2024 का आयोजन किया गया है, इन के साथ सहयोगी है इस प्रतियोगिता में स्पोर्ट एंड रिक्रिएशन डिपार्टमेंट इस्को स्टील प्लांट ने। यहां पर सेल के विभिन्न यूनिट  डीएसपी , सीएमओ , आरएसपी, बीएसएल,से आए टेबल टेनिस खिलाड़ियों ने प्रतियोगिता में हिस्सा लिया यहां पर काफी रोमांचक मैच देखे गए इस मौके पर यहां सेल के वरिष्ठ अधिकारी उपस्थित थे उन्होंने भी अन्य दर्शकों के साथ है इन खेलों का आनंद उठाया और खिलाड़ियों को पुरस्कृत किया। यह प्रतियोगिता सेल एम्पलाई टेबल टेनिस चैंपियनशिप 2024 का आयोजन किया गया है, इन के साथ सहयोगी है इस प्रतियोगिता में स्पोर्ट एंड रिक्रिएशन डिपार्टमेंट इस्को स्टील प्लांट । सभी खिलाड़ियों को अच्छे प्रदर्शन करने का और बेहतर खेल दिखाने के लिए सेल अधिकारी ने प्रोत्साहन किया और साथ ही साथ कहा कि कार्य के साथ खेल भी जरूरी है क्योंकि शरीर स्वस्थ रहेगा तो मन स्वस्थ रहेगा और तब सभी लोग अपने कार्य में चुस्ती और पूर्ति भी दिखाएंगे जिससे कि हमारे संस्था और आगे बढ़ेगी इसलिए कार्य के साथ खेलकूद में भी ज्यादा ध्यान देना चाहिए और समय के साथ अपने शरीर को स्वस्थ रखना चाहिए।

ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ বার্নপুর / ইস্কো কারখানার পুনর্জীবনে অগ্রণী ভূমিকায় কুর্নিশ, অপূরনীয় ক্ষতি

পাবলিক নিউজঃ আসানসোল :– দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া। ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে তার মৃত্যু অপূরনীয় ক্ষতি। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু স্টিল সিটি বা ইস্পাত নগরী বার্নপুরের জন্য “ব্যক্তিগত ক্ষতি” বলে মনে করেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সম্পাদক তথা ইস্কো কারখানার কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক হরজিৎ সিং। আজ বার্নপুর ইস্কো কারখানা পুনর্জীবনের মাধ্যমে আধুনিকীকরণ মধ্যে দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেশের অন্যতম হওয়ায় জন্য দৌড়ে রয়েছে। তাই ইস্পাত নগরী প্রয়াত ডঃ মনমোহন সিংকে কুর্নিশ জানায়।
পুরনো সেই দিনগুলোর (২০০৬ সাল) কথা স্মরণ করে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের কথা বলতে গিয়ে শুক্রবার হরজিৎ সিং জানান, ঐ সময় ইস্কো কারখানা ১৪ বছর ধরে বিআইএফআরে ছিলো। যার কারণে কারখানাটি কোথাও থেকে আর্থিক সহায়তা পাচ্ছিলো না। শ্রমিকরা কখনও ২ মাস পরে, কখনও বা ৩ মাস পরে বেতন পাচ্ছিলেন। তখন কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্ব ইউপিএ -১ সরকার চলছে। প্রধানমন্ত্রী হয়েছেন দেশের অন্যতম অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং। আমরা তখন ইস্কো কারখানাকে বাঁচানোর জন্য পাঁচ শ্রমিক সংগঠন মিলে ” ইস্কো সেভ কমিটি ” তৈরি করেছি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসোয়ান। হরজিৎবাবু আরো বলেন, আমরা দিল্লিতে গিয়ে দুবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করি। বাংলায় ইস্কো কারখানার গুরুত্ব এবং ইন্দিরা গান্ধী কিভাবে ১৯৭২ সালে বার্নপুরের এই কারখানাটিকে জাতীয়করণ করেছিলেন সে সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম। ডঃ মনমোহন সিংকে বলা হয়েছিল যে হাজার হাজার শ্রমিক এবং তাদের পরিবার এই কারখানার উপর নির্ভরশীল। তাই এই কারখানাটিকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডঃ মনমোহন সিং আমাদের সব শুনেছিলেন। সেগুলিকে তিনি গুরুত্ব সহকারে নেন। অবশেষে এই কারখানাটিকে ২০০৬ সালে ১৬ ফেব্রুয়ারি সেলের সাথে সংযুক্তিকরণ করা হয়। প্রথমে ঠিক হয় ২.৫ মিলিয়ন টন উৎপাদন করা হবে। বিনিয়োগ করা হবে ১০ হাজার কোটি টাকা। কিন্তু সময় বেশি হওয়ার কারণে তা বেড়ে ১৮ হাজার কোটি টাকা বার্নপুর ইস্কো কারখানায় বিনিয়োগ করা হয়েছিলো। ২০০৬ সালের ২৪ অক্টোবর বার্নপুরে এসে ডাঃ মনমোহন সিং, তৎকালীন ইস্পাত মন্ত্রী রাম বিলাস পাসোয়ান এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণ ( মর্ডানাইজেশন ও এক্সপানসান) স্টোন লে ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তর করেছিলেন। নিরাপত্তার কারণে বার্নপুর এয়ারস্ট্রিপের ভেতরে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছিলো। শ্রমিক নেতা বলেন ডঃ মনমোহন সিংয়ের কারণেই এই কারখানাটি বেঁচে গেছে। বর্তমানে এই কারখানা উৎপাদন ২.৫ মিলিয়ন টন থেকে বেড়ে ৪.৫ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভবিষ্যতে ৭ মিলিয়ন টন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগ করা হবে ৩৫ হাজার কোটি টাকা। ২০২৯ সালে কারখানা আরো বৃহত্তর হবে। তাই আমরা মনে করি ডঃ মনমোহন সিংয়ের মৃত্যু বার্নপুরের মানুষদের জন্য ব্যক্তিগত ক্ষতি।
প্রসঙ্গতঃ, সেদিনের উদ্বোধনের মঞ্চে আরো দুজন ছিলেন। তারা হলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি ও আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। প্রিয়রঞ্জন দাসমুন্সি আগেই প্রয়াত হয়েছেন।