0Shares

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী বার্নপুর:- মঙ্গলবার ভোরবেলা ইস্কো সেলের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ইস্কো কর্মী নিতীশ কুমার। ইস্কোর এবি টাইপ ( এবি / জি ৪৬/৯) আবাসনের থাকতেন ঝাড়খন্ডের বোকারোর বাসিন্দা নিতীশ কুমার বাড়ীতে এসি চালিয়ে শুয়েছিলেন মঙ্গলবার ভোর চারটা নাগাদ এসি কম্প্রেসারে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় ঘুমের মধ্যে দরজা খুঁজে পান নি প্রতিবেশীরা চীৎকার করে তাকে ডাকলেও সাড়া পাওয়া যায় নি, প্রতিবেশীরা দমকল দপ্তরে খবর দিলে দমকল এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে নিতীশ কুমার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ এসে তদন্ত করে দেখছে কীভাবে আগুন লাগলো এবং অন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *