Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ইসিএলের নর্থবুক কোলিয়ারির কাছে এক নর্দমার পাশের জঙ্গলে মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মঙ্গলবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ঐ দেহটিকে দেখতে পেয়ে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়িতে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেলে পুলিশ সেই দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আসানসোল পুরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সুব্রত অধিকারী।স্থানীয় বাসিন্দা ও মেয়র পারিষদের অনুমান, ঐ ব্যক্তি সম্ভবত ভবঘুরে। কোন সময় সে ঐ জায়গায় চলে গেছিলেন। পরে সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তারা এও দাবি করেন যে, ঘটনাটি পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক ও ময়নাতদন্তের করে ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ বার করা হোক। পুলিশ জানায়, নর্থবুক কোলিয়ারির এলাকা দিয়ে যাওয়া একটি নিকাশী নালার পাশের জঙ্গলে ঐ ব্যক্তির দেহটি পড়েছিল। তবে কিভাবে দেহটি সেখানে এলো, না সে সেখানেই কোনক্রমে জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। বুধবার আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পরে জানা যাবে, ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation জামুড়িয়ায় ইসিএলের কোলিয়ারির ঘটনা / বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঠিকা কর্মীর মৃত্যু পানীয়জলের সমস্যা / আবারও আসানসোলে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মহিলাদের