পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল দূর্গাপুর:-বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্দরের কোন্দল। দুর্গাপুর-এ এবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে।ভারতীয় জনতা পার্টি-র দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর বিরুদ্ধে দলেরই জেলা সভাপতি অভিজিৎ ভট্টাচার্য দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এমনকি ২০২৬ সালের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলে নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারিও দেন।অভিযোগের জবাবে বিধায়ক এখনও মুখ খোলেননি।এদিকে বিজেপির একাংশের দাবি, এই ঘটনার পেছনে অন্য রাজনৈতিক যোগ রয়েছে এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছে।ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে, যার জবাব মানুষই ভোটে দেবে। Post navigation আসানসোলে রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন, উপস্থিত মন্ত্রী মলয় ঘটক আসানসোলে ম্যারেজ হলের বেআইনি নির্মাণ ভাঙল পুরনিগমআসানসোল, ১৪ ফেব্রুয়ারি :