পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল, ১৪ ফেব্রুয়ারি : রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার-এর উদ্যোগে ২০, ২১ ও ২২ মার্চ এসবি গরাই রোডের পার্বতী হলে বিনামূল্যে কৃত্রিম হাত-পা ও ক্যালিপার প্রদান শিবির আয়োজন করা হবে। শিবিরের নাম রাখা হয়েছে “সক্ষম”।শনিবার আসানসোল ক্লাব-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি শচীন রায় জানান, রোটারি ক্লাব অফ কলকাতা প্রেসিডেন্সি ও মহাবীর সেবা সদন-এর সহযোগিতায় এই শিবির হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষার পর প্রয়োজনীয়দের কৃত্রিম অঙ্গ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করবে আয়োজক সংস্থা।উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগম-এর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হকসহ অন্যান্যরা। তাঁরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যয়বহুল কৃত্রিম অঙ্গ অনেকের পক্ষেই সম্ভব নয়—এই শিবির বহু মানুষকে উপকৃত করবে। Post navigation ডিবুডিহ চেকপোস্টে কয়লাবোঝাই গাড়ি থেকে ২০০ টাকা করে অবৈধ আদায়ের অভিযোগঝাড়খণ্ড-বাংলা সীমান্তে ক্ষোভে ফুঁসছেন চালকরা, আন্দোলনের হুঁশিয়ারি যানজট মুক্ত শহরের দাবিতে কংগ্রেসের জিটি রোড অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি