Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের ডিবুডিহ চেকপোস্টে ঝাড়খণ্ডের ধানবাদ দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা কয়লাবোঝাই গাড়ি থেকে জোরপূর্বক ২০০ টাকা করে অবৈধ আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন একাধিক গাড়িচালক।চালকদের দাবি, ঝাড়খণ্ড-বাংলা সীমান্তবর্তী ডিবুডিহ চেকপোস্ট এলাকায় কিছু যুবক নিয়মিত দাঁড়িয়ে থাকে। তারা কুলটি ট্রাফিক পুলিশ ও চৌরঙ্গি পুলিশ ফাঁড়ির উপস্থিতিতেই গাড়িগুলিকে জোর করে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয়। অভিযোগ, ২০০ টাকা না দেওয়া পর্যন্ত গাড়ি ছাড়তে দেওয়া হয় না। টাকা দিতে অস্বীকার করলে চালকদের হেনস্থা করা হয়, এমনকি গালিগালাজ ও মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।চালকদের আরও দাবি, ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বরং পুলিশ নাকি জানিয়ে দেয়, এ বিষয়ে তারা কিছু করতে পারবেন না।গাড়িচালকদের বক্তব্য, তাঁদের কাছে গাড়ির সমস্ত বৈধ নথিপত্র এবং কয়লা পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের আটকে রেখে টাকা আদায় করা হচ্ছে। এমনকি রাতের বেলায় এই টাকার দাবি দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়ে যায় বলেও অভিযোগ উঠেছে।এই ঘটনাকে কেন্দ্র করে চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিবুডিহ চেকপোস্টে চলতে থাকা এই অবৈধ আদায়ের বিরুদ্ধে তাঁরা জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।অন্যদিকে, ব্যবসায়ী সংগঠনগুলিও ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে চলতে থাকা এই অবৈধ আদায়ের বিরুদ্ধে পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও বিষয়টি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation এডিপিসিতে বড় রদবদলওসি ও ফাঁড়ি প্রভারীসহ ১৮ পুলিশ আধিকারিকের বদলি রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে তিনদিনের ‘সক্ষম’ কৃত্রিম অঙ্গ শিবির