Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ ডেস্ক কাঁকসা:-গত ২৮ এবং ২৯ তারিখে কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একাউন্টে প্রায় ৩৩ লক্ষ টাকা লেনদেন হয়। এরপরই পুলিশের কাছে সংস্থার পক্ষ থেকে অভিযোগ আসার পরেই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতরা হলেন মুম্বাইয়ের বাসিন্দা মহম্মদ শাহীদ নওয়াজআলী মিঠাইয়ালা এবং উত্তর প্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার। ধৃত দুজনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো চারজনের নাম জানতে পারে। তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত দুদিন ধরে ওই দুই ব্যক্তি কোনো একটি সংস্থার অর্থ কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একাউন্টে পাঠায়। আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকা উঠেও যায়। সেই টাকা কোথা থেকে পাঠানো হয়েছিল এবং কোন কাজে ব্যবহারের জন্য সেই টাকা কাঁকসার স্বেচ্ছা সেবী অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কি ভাবেই আবার সেই টাকা তুলেছিল সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কাঁকসার স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation आसनसोल के क्षेत्र के लोगों को उनका पूजा करने के अधिकार से वंचित किया जा रहा है। पूजा करने के लिए बस्तीन बाजार मंदिर में क्यों? आसनसोल और बर्नपुर क्षेत्र के 34 पूजा आयोजकों को उनके उत्कृष्ट पूजा आयोजन के लिए किया गया सम्मानित।