Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজ আসানসোল:– দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে বুধবার জরুরি ভিত্তিতে যাত্রীদের কি করণীয় তা সচেতন করার জন্য দক্ষিণ পূর্ব রেলের বার্নপুর স্টেশনে সিভিল ডিফেন্স মক ড্রিল করা হয়। আরপিএফ পোস্ট বার্নপুরের এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফ, বার্নপুর রেল পুলিশ বা জিআরপি, বার্নপুরের স্টেশন মাস্টারের তত্ত্বাবধানে ও নির্দেশ অনুসারে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি অনুসারে বার্নপুর স্টেশনের আপ-ডাউন প্ল্যাটফর্ম , চলাচলকারী এলাকা, পার্কিং, নো পার্কিং এলাকা এবং ইয়ার্ড এলাকায় রুটমার্চ করা হয়। যাত্রীদের নিরাপত্তার জন্য যাত্রী তাদের মতামত নেওয়া হয়। আরপিএফ পোস্ট বার্নপুর এবং জিআরপি বার্নপুরের অফিসার ও কর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আরপিএফ পোস্ট বার্নপুরের পোস্ট কমান্ডারের তত্ত্বাবধানে এবং বার্নপুর স্টেশন এবং ইয়ার্ড এলাকায় যৌথ নাশকতা বিরোধী তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায় নি বা কাজও খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে । Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation हैदराबाद के प्रख्यात हॉस्पिटल यशोदा हॉस्पिटल की तरफ से आज आसनसोल में आसनसोल दुर्गापुर यहां तक की वर्धमान तक भी रोगियों को सेवा उपलब्ध कराई पहलगाम के आतंकी हमले के बाद भारत द्वारा कल देर रात पाकिस्तान के आतंकी ठिकानों पर हमला किया गया था इसे देखते हुए पूरे भारत के साथ-साथ बर्नपुर रेलवे स्टेशन पर भी हाई अलर्ट देखा गया