আলোক চক্রবর্তী আসানসোল:-সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ২৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ধর্ষক অধরা বিচার পায় নি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ধর্ণা চলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা শাসকদলের উপর আঙুল তুলছেন তারা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার পুলিশকে দোষারোপ করছেন তারা রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কলকাতার মহিলা চিকিৎসককে যেভাবে নিগৃহীত হতে হয়েছে তাতে স্পষ্ট আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তবে শুধু কলকাতার এই ঘটনা নয় বিভিন্ন জায়গায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন সেটা পড়া হোক বা চাকরি। কলকাতার ঘটনাতে রাজ্যের মহিলারা শুধু নয় সারা দেশের সচেতন মহিলারা ন্যায় বিচারের জন্য রাজপথ গলিতে প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল বার করেছেন সাথে তারা নিজেরা ও তাদের সন্তানদের সুরক্ষার জন্য জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বার্নপুরের এক খেলার মাঠে মা মেয়েকে একসাথে জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিতে দেখা গেল। বিচার দিতে যেখানে সরকার এবং পুলিশ প্রশাসন ব্যার্থ সেখানে নিজেদের সুরক্ষার ব্যাপারে নিজেদের চিন্তা করতে হবে সেইজন্য মায়েরা তাদের আদরের মেয়েকে পড়ার সাথে সাথে জুডো ও ক্যারাটে প্রশিক্ষণ নেবার উপদেশ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed