পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল, ১৪ ফেব্রুয়ারি : আসানসোল-কে যানজট মুক্ত করার দাবিতে শনিবার হটন রোড মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারতীয় জাতীয় কংগ্রেস। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা-র আইসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে পুলিশ পৌঁছায়। অবরোধ তোলাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে পুলিশ অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি ও ব্লক সভাপতি শাহ আলম খান। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই শহরে যানজট বাড়ছে। টোটো চালকদের নির্দিষ্ট রুট দেওয়ার দাবি জানিয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। Post navigation রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে তিনদিনের ‘সক্ষম’ কৃত্রিম অঙ্গ শিবির আসানসোলে রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন, উপস্থিত মন্ত্রী মলয় ঘটক