পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল শুক্রবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দূর্গাপূজার গাইড ম্যাপের উন্মোচন করলেন ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা। ডিসিপি ছাড়া এসিপি সহ বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডিসিপি জানান দূর্গাপূজার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুট ম্যাপ এই ম্যাপের মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তা বন্ধ করা হয়েছে এবং কোথায় পার্কিং ও প্রতিমার প্যান্ডেল রয়েছে।প্রত্যেক বছর পুলিশ প্রশাসন থেকে দর্শনার্থীদের সুবিধার্থে রুট ম্যাপ বার করা হয়। পুলিশ প্রশাসনের সাথে দর্শনার্থীদের সুবিধা হয় প্রতিমা দেখতে তাছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ঘেরাটোপে সবাই থাকবে কোন রকম অসুবিধা হলে পুলিশ প্রশাসন সাহায্য করতে এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed