পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:– দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় চলতি মাসের ৬ তারিখ গ্রেপ্তার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী, সিআইডির এসআই চন্দন চৌধুরী, বরখাস্ত হওয়া এইট ব্যাটেলিয়ানের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ ছয়জন। তদন্তের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার হয় আরো ১ জন। দুর্গাপুর থানা পুলিশ তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে তাকে তুলে শুক্রবার একটাই । ধৃত ব্যক্তির নাম অঙ্কিত সিং। দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার দুপুর ১ টায় ধৃত কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ হেফাজত নিয়ে তার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু জানার চেষ্টার জন্য দুর্গাপুর আদালতে বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। Post navigation সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন রাণীগঞ্জ শহরের বিভিন্ন দাবি নিয়ে সিটিজেন ফোরামের সদস্যরা সাংসদের সাথে দেখা করলেন।